গ্রেপ্তার ৭

সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প্রমাণ

১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৪ PM
শ্রীপুর থানা ইনসাইটে বাবা হাদিউল ইসলাম

শ্রীপুর থানা ইনসাইটে বাবা হাদিউল ইসলাম © টিডিসি সম্পাদিত

গাজীপুরের শ্রীপুরে বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে এক মাদ্রাসা ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগ করেছে ওই মেয়ের বাবা। তবে পুলিশ বলছে প্রেম করে বিয়ে করে পালিয়েছে ওই তরুণী। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানার পুলিশ। 

আজ শনিবার (১৮ এপ্রিল) শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনার পরপরই ওই ছেলের মা, চাচা, ফুপা ও কাজিনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ওই কিশোরী শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের প্রশিখা মোড় এলাকার বাসিন্দা হাদিউল ইসলামের মেয়ে। তিনি মাওনা বাজারের পাশে বায়তুল মামুর জামে মসজিদের ইমাম খতিব।

বাবা হাদিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার বিকেল ৩টায় স্থানীয় বখাটে আবিদ, তার সহযোগী সুমিত, তার বাবা, তার জেঠা বাচ্চু এবং ফুফা খলিল, সাইফুল, তার বাসার ভাড়াটিয়া উজ্জ্বলসহ আরও অনেকে এসে আমার মেয়েকে জোর করে নিয়ে যেতে চায়। তারা আমার বারান্দার গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আমার স্ত্রী এবং আমার শ্বশুড় আমাকে ঘরের ভেতর নিয়ে যায়। তারা ৪৫ মিনিটের চেষ্টায় তালা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময়ে আমি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাকে ফোন দেই।

ঘটনার আগের দিন ছেলে ও মেয়ে একসঙ্গে চলে যায়। পরবর্তীতে দুই পরিবার স্থানীয়ভাবে আলোচনা করে তাদের ফিরিয়ে আনে, তবে বিষয়টি প্রথমদিকে পুলিশকে জানানো হয়নি। এরপর সারাদিন বৈঠক চলে। এক পর্যায়ে মেয়েটির বাবা, ওই মেয়েটিকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে তালাবদ্ধ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে মেয়ের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয় যে তাকে অপহরণ করা হয়েছে।— নাছির আহমেদ, ওসি, শ্রীপুর থানা। 

অপহরণকারীরা তালা ভেঙে ঘরে প্রবেশ করার পর আবিদ আমার মেয়ে এবং সুমিত আমার গলায় পিস্তল ঠেকায়। তারা জোর করে আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়। মেয়ের আত্মচিৎকারের পরও আমি মেয়েকে রক্ষা করতে পারিনি।

তবে এই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি নাছির আহমেদ। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অভিযোগ করা হয়েছে সেইগুলো স্থানীয়ভাবে কোন সত্যতা পাইনি। আমরা প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনেছি এটি প্রেমের বিয়ে ছিল। যদিও মেয়েটির বয়স কম বলেছেন ওই মেয়ের বাবা। তিনি বলেন, ‘তার মেয়ের বয়স প্রায় ১৬-১৭ বছর এবং ছেলের বয়স ২০-২১ বছর।’ কিন্তু এ পর্যন্ত কোনো জন্মনিবন্ধন বা প্রমাণপত্র দেখায়নি।

ওসি বলেন, ঘটনার আগের দিন ছেলে ও মেয়ে একসঙ্গে চলে যায়। পরবর্তীতে দুই পরিবার স্থানীয়ভাবে আলোচনা করে তাদের ফিরিয়ে আনে, তবে বিষয়টি প্রথমদিকে পুলিশকে জানানো হয়নি। এরপর সারাদিন বৈঠক চলে। এক পর্যায়ে মেয়েটির বাবা, ওই মেয়েটিকে জোরপূর্বক ঘরের ভেতরে নিয়ে তালাবদ্ধ করেন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে মেয়ের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়া হয় যে তাকে অপহরণ করা হয়েছে।

ওসি বলেন, স্থানীয়ভাবে আইন সম্পর্কে অজ্ঞতার কারণে পরিস্থিতি বেশি জটিল হয়ে ওঠে। ছেলের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, ছেলে ও মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, তাই মেয়েকে ঘরে আটকে রাখার কোনো যৌক্তিকতা নেই। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে তালা ভেঙে মেয়েটিকে নিয়ে যায় ছেলের পক্ষের লোকজন। এই ঘটনায় ছেলের মা, চাচা, ফুপা ও কাজিনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরপরই তাদের আটক করা হয়।

আরও পড়ুন: বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ

বর্তমানে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় ছেলে-মেয়ে উভয়েই পলাতক রয়েছে বলে জানান তিনি। একইসঙ্গে সংশ্লিষ্ট পরিবারের সদস্যরাও অনেকেই আত্মগোপনে রয়েছেন। ওসি নাছির আহমেদ আরও বলেন, মেয়েটির বাবা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকায় বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করছেন।

স্থানীয় বৈঠকের সালিশদার ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান সজল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ঘটনার দিনের আগে ছেলেটি এবং মেয়েটি পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে এলাকার আলেম ও মুরব্বিদের উদ্যোগে সামাজিকভাবে বসে সমাধানের চেষ্টা করা হয়। মূলত দুই পক্ষের মধ্যে মিল-মীমাংসার জন্যই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

শাহজাহান সজল বলেন, বৈঠকে ছেলের পক্ষ থেকে বিয়ের কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে তাদের কিছু সময় দেওয়া হয়েছিল বিষয়টি যাচাই করার জন্য। কিন্তু পরে ছেলের বাবা ও তার সঙ্গে থাকা আরেকজন হঠাৎ করে এসে মেয়েটিকে নিয়ে যান বলে তিনি অভিযোগ করেন।

ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না জানতে চাইলে তিনি বলেন—যেহেতু তারা আগে একবার পালিয়ে গেছে নিশ্চয়ই কোন না কোন সম্পর্ক তো ছিল। তবে মেয়েটির বাবার কাছ থেকে শুনেছি কোন সম্পর্ক ছিল না। 

তিনি আরও বলেন, সালিশি বৈঠকের দিন ছেলের পরিবার মেয়ের বাড়িতে হামলা চালিয়েছে। তবে অস্ত্র ঠেকিয়ে মেয়েকে নিয়েছে কি না সেই বিষয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছি না।

এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে একটি মসজিদের ইমামের মাদরাসা ছাত্রী মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং লুটপাটের ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এ ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী অপরাধ। দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে না পারা চরম উদ্বেগজনক।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950