বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির ছাত্রী অপহরণ

০৮ জানুয়ারি ২০২০, ০৬:১৯ PM
অভিযুক্ত হৃদয়

অভিযুক্ত হৃদয় © সংগৃহীত

ফেনীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার জেরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করার পর অভিযুক্ত হৃদয়কে না পেয়ে তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিকেলে দাগনভূঁঞা থানা পুলিশ তাকে আটক করে।

মামলার বিবরণীতে বলা হয়, বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে স্কুলে যাওয়ার সময় স্থানীয় বখাটে হৃদয় ও তার সহযোগীরা মেয়েটিকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে নেয়। এ সময় তাকে উদ্ধার করতে গেলে স্থানীয়দের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে।

বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন মেয়েটির বাবা। এদিকে, দীর্ঘদিন ধরে বখাটে হৃদয় মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বিয়ের প্রস্তাব পাঠালে মেয়েপক্ষ তাতে রাজি না হওয়ায় মেয়েটিকে অপহরণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

চবিতে সাংবাদিকসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের…
  • ১৮ এপ্রিল ২০২৬
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকেই দিলেন মাহমুদউল্লাহ
  • ১৮ এপ্রিল ২০২৬
৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬