ইমামের বাড়িতে গাঁজার আসর, আটক ছাত্রলীগ নেতা

০৫ জানুয়ারি ২০২০, ০৭:২৮ PM
গাঁজাসহ আটক সদস্যরা

গাঁজাসহ আটক সদস্যরা © সংগৃহীত

পাবনার চাটমোহরে মসজিদের ঈমামের বাড়িতে গাঁজার আসর থেকে গাঁজাসহ ছাত্রলীগ নেতা ও আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে ঘটনাটি ঘটে।

এ সময় অন্যরা পালিয়ে গেলেও সেই আসর থেকে ঈমাম, ছাত্রলীগ নেতা ও এক দিনমজুরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো চিনাভাতকুর মসজিদের ঈমাম ও একই এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে আরিফ বিল্লাহ, নিমাইচড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং চিনাভাতকুর গ্রামের আশুতোষ মালাকারের ছেলে পার্থ মালাকার জনি এবং আবুল হোসেনের ছেলে দিনমজুর লালন হোসেন।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পরির্দশক এস এম মঈনুদ্দীন জানান, শনিবার দিবাগত রাতে মসজিদের ঈমাম আরিফ বিল্লাহ, ছাত্রলীগ নেতা পার্থ মালাকারসহ ওই এলাকার বেশ কয়েকজনকে নিয়ে গাঁজার আসর বসান। বিষয়টি গোপন সংবাদের মাধমে জানতে পেরে অভিযান চালানো হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় তিন জনকে। পরে তাদের শরীর তল্লাশী করে ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের রবিবার কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬