সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...

১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৭ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের চৌগাছায় সন্তানের মোবাইল ফোন দেখা নিয়ে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রুপা খাতুন (৩০) ওই গ্রামের প্রবাসী সুজন হোসেনের স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুপা খাতুনের বড় ছেলে আরাফাতের মোবাইল ফোন দেখা নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে জুমার নামাজের সময় বাড়ির অন্য সদস্যরা যখন গোসলে ছিলেন, তখন রুপা নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরবর্তীতে স্বজনরা ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে দুপুর ২টা ১০ মিনিটে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারিয়া সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) নুরুল আমিন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘মরদেহগুলোর ময়নাতদন্ত ও এ সংক্রান্ত পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।’

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক 
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৪-এর পরাজিত শক্তিকে আস্কারা দেবেন না: বিরোধী রাজনৈতিক দলের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জিয়াউর রহমান থেকে তারেক রহমান—জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের প…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কমিটির হাতে ক্ষমতা, ভাইভা নম্বর বৃদ্ধি, এখন ভেরিফিকেশনে বাদ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ ক…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
‘রাষ্ট্রের মনে হয়েছে প্রাইমারিতে চাকরি করার জন্য যথেষ্ট যোগ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬