সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতার পদ স্থগিত

১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৫ PM
মেহেরাব হোসেন নাহিদ ও জীবন আহমেদ

মেহেরাব হোসেন নাহিদ ও জীবন আহমেদ © সংগৃহীত

দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মেহেরাব হোসেন নাহিদ ও জীবন আহমেদের পদ এক মাসের জন্য স্থগিত করেছে ছাত্রদল। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মেহেরাব হোসেন নাহিদের সাংগঠনিক পদ এবং মো. জীবন আহমেদের প্রাথমিক সদস্য পদ এক  মাসের জন্য স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধর করে কবি নজরুল কলেজ ছাত্রদলের কিছু নেতাকর্মী।

কবি নজরুল কলেজ গেটের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল দেখে এগিয়ে যান দ্য ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। এসময় গোলযোগের ছবি তোলায় সাংবাদিকদের ফোন কেড়ে নেয় এবং সাংবাদিককে মারধর শুরু করে ছাত্রদলের নেতারা।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে কালচারাল লীগ এবং মিডিয়া ল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9