ভাষা শহীদদের প্রতি কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা 

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ PM
কনকসাস সদস্যরা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন

কনকসাস সদস্যরা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন © টিডিসি

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দের নেতৃত্বে সমিতির অন্যান্য সদস্যরা কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। 

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন কনকসাসের দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব শেখ, পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য আব্দুল মজিদ, সদস্য আমির হোসেন সবুজ । 

এর আগে সকাল সাড়ে ৯টায় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল-মাহমুদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক এবি এস এ সাদী মোহাম্মদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরবর্তী সময়ে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা, কলেজ শাখা ছাত্রদল, বিতর্ক ক্লাব, বাঁধনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬