কবি নজরুল কলেজ

বৈশাখী কনসার্ট ইস্যুতে সংঘর্ষ, ভিডিও করায় দুই সাংবাদিককে রড দিয়ে পেটাল ছাত্রদল

১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ PM , আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৫ PM
আহত দুই সাংবাদিককে হাসপাতালে নেওয়া হচ্ছে

আহত দুই সাংবাদিককে হাসপাতালে নেওয়া হচ্ছে © টিডিসি

কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরবর্তীতে আহত দুই সাংবাদিককে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, কবি নজরুল কলেজ গেটের সামনে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল দেখে এগিয়ে যান দ্য ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ও কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক বিপ্লব শেখ এবং সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক। এসময় গোলযোগের ছবি তোলায় সাংবাদিকদের ফোন কেড়ে নেয় এবং মারধর শুরু করেন ছাত্রদলের নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাতে বৈশাখ উপলক্ষে ছাত্রদলের আয়োজিত কনসার্টে কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমেদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর ১২টায় আবারও কলেজে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এসময় দুই সাংবাদিক ভিডিও ধারণ করায় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি, ইভান সাব্বির, কর্মী উজ্জ্বল, জীবন, মাশরাফি, সাইফ, সাব্বিরসহ বেশ কয়েকজন নেতাকর্মী ওই দুই সাংবাদিককে বেধড়ক মারধর করেন। 

হামলায় আহত ডেইলি ক্যাম্পাসের সাংবাদিক বিপ্লব শেখ বলেন, ‘ক্যাম্পাস গেটে ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিবের দুই গ্রুপের নেতাকর্মীরা হাতাহাতি করছিল। তা দেখে ওবায়দুলসহ সাংবাদিক সমিতির কয়েকজন এগিয়ে যাই। তাদের হাতে রড ও ছুরিসহ দেশীয় অস্ত্র ছিল। এসময় দুইজনকে রক্তাক্ত দেখে আমি সংবাদ সংগ্রহের জন্য ভিডিও শুরু করি।

ছাত্রদলের নেতাকর্মীরা আমাকে ভিডিও ধারণে বাঁধা দেয় এবং মোবাইল কেড়ে নেয়। মোবাইল নিয়ে আমি আবারও ভিডিও করতে গেলে কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি আমার মোবাইল ছিনিয়ে নেয়। আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পর গালাগালি দিয়ে বলে, তুই ভিডিও করছিস কোন সাহসে? বলেই, রড দিয়ে আমার হাতে ও পায়ে আঘাত করে।’ 

সোনালী নিউজের প্রতিনিধি ওবায়দুল হক বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের ভেতরে হাতাহাতি করতে করতে কলেজের গেটের সামনে যায়। সংবাদ সংগ্রহের জন্য ভিডিও করতে গেলে ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রকি আমার মোবাইল কেড়ে নিয়ে ছুড়ে ফেলে ফেলে দিয়ে আমাকে ঘুষি মারা শুরু করে। একপর্যায়ে আমার মাথায় ও পায়ে রড দিয়ে আঘাত করে।’

এ বিষয়ে কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ বলেন, ‘আমরা ঘটনাটি শুনে সাথে সাথে আহত সাংবাদিকদের হাসপাতালে নিয়ে চিকিৎসা নিশ্চিত করেছি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিক বিপ্লব শেখ ও ওবায়দুল হকের ওপর যারা হামলা করেছে তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’

ন্যাশনাল মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক জয় হাজরা বলেন, ‘দুই সাংবাদিককেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।’

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ‘সাংবাদিককে মারধরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় জড়িত প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

দুই সাংবাদিককে মারধরের বিষয়ে কবি নজরুল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব।’

‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় সরকার: মাহ্দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের ৬ষ্ঠ নির্বাহী কমিটি ঘো…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় ইউএনওর ওপর বালুস্যুদের হামলার ঘটনায় মামলার প্রস্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকসহ ৩ জনকে বহিষ্কার করল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
লোডশেডিংয়ে স্বস্তি দেবে আইপিএস? কেনার আগে যা জানা জরুরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার বিগ ব্যাশে খেলার হাতছানি নাহিদ রানার, ৩ দলের দৌড়ঝাঁপ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9