ছাত্রলীগ নেতা রুমিকে বহিষ্কারের সুপারিশ

১৮ ডিসেম্বর ২০১৯, ১০:০১ AM

© সংগৃহীত

ব‌রিশাল জেলা ছাত্রলীগের নেতা হা‌ফিজুর রহমান রু‌মিকে ব‌হিষ্কারের সুপা‌রিশ করা হয়েছে। তিনি সহ-সম্পাদক পদে রয়েছেন। মঙ্গলবার রাতে জেলা ছাত্রলীগের সভাপ‌তি হেমায়েতউ‌দ্দিন সের‌নিয়াবাত সুমন স্বাক্ষ‌রিত কেন্দ্রীয় ছাত্রলীগ বরাবর পাঠানো এক চি‌ঠিতে এ সুপা‌রিশ ক‌রা হয়।

বিষয়‌টি নি‌শ্চিত করে জেলা ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক আব্দু‌র রাজ্জাক বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদ থেকে রুমিকে ব‌হিষ্কারের জন্য সুপা‌রিশ করা হ‌য়ে‌ছে। তবে এ ব্যাপারে বিস্তা‌রিত কিছু বলতে রা‌জি হননি তিনি।

জানা গেছে, হা‌ফিজুর রহমান রু‌মি জেলা ছাত্রলীগের সহ-সভাপ‌তি সাজ্জাদ সের‌নিয়াবাতের অনুসারী।ব‌রিশালে ইউ‌নিভা‌র্সি‌টি অব গ্লোবাল ভিলেজের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হ।য় হা‌ফিজুর রহমান রু‌মি ও তার সমর্থকদের সঙ্গে ২১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপ‌তি ও কাউ‌ন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নার অনুসারী প‌রিচয় দেয়া ইউ‌নিভা‌র্সি‌টির ছাত্র জোবায়ের ও তার সমর্থকদের ম‌ধ্যে এ সংঘর্ষ বা‌ধে।

এতে রু‌মি ও জোবা‌য়েরসহ ক‌য়েকজন আহত হয়। পরে রু‌মির সমর্থকরা ইউ‌নিভা‌র্সি‌টির ভেতরে প্রবেশ ক‌রে ভাঙচুর করে ব‌লে অভিযোগ ওঠে। পু‌লিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে ঘটনাস্থ‌লে সি‌টি মেয়র সা‌দিক আব্দুল্লাহ গিয়ে প‌রি‌স্থি‌তি শান্ত করেন। এসময় তি‌নি ঘটনার সঙ্গে জ‌ড়িতদের শা‌স্তির আওতায় আনার নি‌র্দেশ দেন।

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close