পাবনায় ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে এসিড নিক্ষেপ, আটক ২

৩০ নভেম্বর ২০১৯, ০৯:০৮ AM

পাবনার চাটমোহর উপজেলায় ঘরে ঢুকে এক মাদরাসাছাত্রীকে এসিড নিক্ষেপ করে পালানোর সময় দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এসিড আক্রান্ত সবুরা খাতুন (১৪) উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক দুই কিশোর হলো-উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৮) ও বনগ্রাম পুকুরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭)।

ছাত্রীর বাবা সলিলুর রহমান জানান, শুক্রবার রাতে ঘরে পড়াশোনা করছিল সবুরা। ঘরের দরজা খোলা ছিল। এ সময় তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালানোর সময় রতন ও রিপনকে আটক করে স্থানীয়রা। পরে এসিড আক্রান্ত সবুরাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে এসিড নিক্ষেপ করা হয়েছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

চাটমোহর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। কী কারণে এসিড নিক্ষেপ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence