ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুল শিক্ষক আটক

২৫ নভেম্বর ২০১৯, ১২:১১ PM

ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্র্তোরকৃত সিফাত টেকনাফের সাবরাং দক্ষিণ নয়াপাড়ার জহির আহমদের পুত্র। সিফাত সদ্য বিবাহিত এবং একজন ভাল শিক্ষক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

জানা যায়, সিফাত দীর্ঘদিন ধরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষককতা করে আসছেন। শিক্ষকতার পাশাপাশি সিফাত বিভিন্ন বাসা-বাড়িতেও ছাত্র-ছাত্রীদের পড়ান। সম্প্রতি এক ছাত্রীর অভিভাবক তার  বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ভুক্তভোগি ছাত্রীর এক বান্ধবী এবং বান্ধবীর মাকেও আসামী করা হয়েছে। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করলেও অন্য আসামীরা পলাতক রয়েছেন।

টেকনাফ থানার উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে শিক্ষককে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬