ধর্ষণের পর ছাত্রীর চোখ তুলে হত্যা!

২৩ নভেম্বর ২০১৯, ১০:১৪ AM

কক্সবাজারের পেকুয়ায় মাদরাসাছাত্রী আয়েশা বেগম (১৬) নিখোঁজের একদিন পর শুক্রবার সকালে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আয়েশা বেগম মগনামা ইউনিয়নের লঞ্চঘাট এলাকার মো. জামাল হোসেনের মেয়ে ও স্থানীয় মগনামা শাহ রশিদিয়া আলিম মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। এ খবর পেয়ে নিহতের বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, ওই ছাত্রীর দুই চোখসহ বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আয়েশা মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়ে ছুটি হওয়ার পরও বাড়ি ফেরেনি। এরপর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও কোনো হদিস পায়নি।

মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নূর জানান, আয়েশা নিয়মিতভাবে মাদরাসায় আসত। তবে বৃহস্পতিবার সে অনুপস্থিত ছিল।

আয়েশার মা নছুমা খাতুন বলেন, ‘আমার মেয়েকে বখাটেরা অপহরণ করে শারীরিক নির্যাতন চালিয়েছে। এরপর তাকে বীভৎসভাবে হত্যা করা হয়েছে। আমার মেয়ের ওপর এমন বর্বরতা যারা চালিয়েছে তাদের কঠিন শাস্তি চাই।’

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ভুক্তভোগীকে কোনো বখাটে উত্ত্যক্ত করে আসছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হবে। এ ঘটনায় সন্দেহভাজনদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

 

শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬