বনে মাথা কাটা শিশুর লাশ, কামড়ে খেল শিয়াল-কুকুর!

১৬ নভেম্বর ২০১৯, ০৩:৩৫ PM

© ফাইল ফটো

বনের ভেতর থেকে মাথা কাটা অবস্থায় এক কন্যাশিশুর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে ১১টার দিকে গাজীপুরের মনিপুর এলাকার বন থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

শিশু মুনিয়া আক্তার (৫) মরিপুর গ্রামের মঞ্জুর হোসেনের কন্যা বলে জয়দেবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়।

পড়ুন: তিন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ইয়ামিনের চোখে শুধুই দুঃস্বপ্ন

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাবেদুল ইসলাম জানান, শিশুটি গত ১০ নভেম্বর বিকালে তার বাড়ি থেকে নিখোঁজ হয়। ওই ঘটনার পরিবারের পক্ষ থেকে একইদিন জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শনিবার সকালে স্থানীয়রা মনিপুরের সরকারি গজারি বনের ভেতর একটি শিশুর দেহ থেকে খণ্ডিত মাথা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে গেলে মাথার অদূরে পড়ে থাকা হাত, পা বিচ্ছন্ন অবস্থায় দেখতে পায়। সকাল ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পড়ুন: তেলচিত্রে শাখারি বাজার, বর্ষসেরা ঢাবি ছাত্রের ছবি

জাবেদুল ইসলাম আরো বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা শিশুটিকে জবাই করে হত্যার পর বনের ভেতর ফেলে রেখে গেছে। পরে তা পচে গেলে শেয়াল-কুকুরে কামড়ে দেহ-থেকে হাত-পা বিচ্ছিন্ন করে ফেলেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানান।

আরো পড়ুন:

আমি নিজেই মায়ের বিয়ে দিয়েছি: নুহাশ

১৫০ টাকার বই ১৮ হাজার টাকায় কিনেছে সরকারি কলেজ

বেইলি রোডের প্রেম নাকি টেকে না! লস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
বিবাহিত শিক্ষার্থীদের হলে সিট বাতিলের সিদ্ধান্ত ঢাকা কলেজে
  • ০২ এপ্রিল ২০২৬
ইরানের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করল আর্জেন্টিনা
  • ০২ এপ্রিল ২০২৬
মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬