স্কুলছাত্রীকে ৭ দিন আটকে রেখে ধর্ষণ, ইজিবাইকচালক গ্রেপ্তার

১১ নভেম্বর ২০১৯, ১০:৩৬ AM

এক স্কুল ছাত্রীকে অপহরণ করে সাতদিন ধরে ধর্ষণ করার অভিযোগে গাইবান্ধার সাঘাটায় প্রিন্স মিয়া (২২) নামের এক ইজিবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রিন্স মিয়া সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। সোমবার সকালে উপজেলার ভরতখালি ইউনিয়নের উল্যা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর ওই ছাত্রী স্কুল থেকে বাড়িতে ফেরার পথে অটোরিকশাচালক প্রিন্স তাকে অটোতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ওই ছাত্রীর কোনো খোঁজ না পেয়ে তার পরিবারের সদস্যরা বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করে। অভিযোগের প্ররিপেক্ষিতে সোমবার সকালে ভরতখালি ইউনিয়নের উল্যা বাজার এলাকার ওয়াহেদুল ইসলামের বাড়ি থেকে প্রিন্স মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির জানান, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযুক্ত প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬