ছাত্রীকে বাসায় ডেকে ধর্ষণ, মহিলা মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

০৫ নভেম্বর ২০১৯, ০৮:৩২ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

এবার মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঢাকার আশুলিয়ার ঘোষবাগ এলাকার মাজিদূন নিসা মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগ আজ মঙ্গলবার দুপুরে ওই মাদ্রসার অধ্যক্ষ মোসলে উদ্দিনকে (৫০) আটক করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে মাজিদূন নিসা মহিলা মাদরাসার ষষ্ঠ শ্রেণির (১২) ওই শিক্ষার্থীকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোসলে উদ্দিন। পরে নিজ কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে পালিয়ে যান তিনি। এঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী পরিবারকে বিষয়টি জানালে তারা আশুলিয়া থানায় অভিযোগ করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, মঙ্গলবার ওই মাদ্রাসার অধ্যক্ষ এলাকায় ফিরলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দুপুরে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে রাখে।
এঘ টনায় ধর্ষিতার শিকার শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

টাকার বিনিময়ে ভ্রমণের সুযোগ করে দেওয়ায় তিন রেলকর্মী সাময়িক…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৯ম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১০ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬