ধসে পরা ভবনে আটকে পড়া শিশুকে উদ্ধারে রুদ্ধশ্বাস অভিযান

০৪ নভেম্বর ২০১৯, ১২:২০ PM

© বিবিসি

রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জে ধসে পরা ভবনের ভেতরে আটকে পড়া একটি শিশুকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। রোববার বিকেলে বাবুরাইল এলাকায় ওই ভবনটি হঠাৎ ধসে পড়লে শিশুটি এর ভেতরে আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

ইফতেখার আহমেদ ওয়াজিদ নামে ১২ বছর বয়সী এই শিশুটি এখনো বেঁচে আছে না কি নেই, সেটা এখনো স্পষ্ট নয়। ফায়ার সার্ভিস জানাচ্ছে, ভবনটির ঠিক কোন জায়গাটিতে শিশুটি রয়েছে সেটা নিশ্চিত হতে পারেনি তারা। তবে শিশুটিকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এবং রবিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উদ্ধার অভিযান এখনো অব্যহত আছে।

শিশুটির পিতা জানান, তার ষষ্ঠ শ্রেনী পড়ুয়া ছেলে প্রতিদিন ওই ভবনে আরবি পড়তে যেত। রবিবারও গিয়েছিল। বিকেলে পড়া শেষে সে বেরিয়েও গিয়েছিল। কিন্তু সে ভেতরে ফেলে আসা কোরান শরিফ আনতে আবার ফিরে যায় ভবনটির ভেতরে।

এরই এক পর্যায়ে ভবনটি ধসে পড়ে, জানাচ্ছেন শিশুটির পিতা মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল।শিশুটিকেও তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না। ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা এই ভবন ধসের ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৪ জন।

ভবনটি ধসে পাশের খালে গিয়ে পড়ে। চারতলা ভবনটির তিন তলা পর্যন্ত নির্মাণ কাজ এর আগে শেষ হলেও সম্প্রতি চতুর্থ তলার নির্মাণ কাজ চলছিল। আটকে পড়া শিশুটির মায়ের সঙ্গে কথা হয় বিবিসির। তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে জীবিত চাই। ওরে বের করেন। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে।’ বিবিসি বাংলা।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬