হাবিপ্রবিতে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ: আহত ১৫

২৯ অক্টোবর ২০১৯, ১০:৫৫ AM

© ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হবিপ্রবি) ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষে আহতদের মধ্যে ১০ জনকে স্থানীয় এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- রাহাত (২৩), আবু সাঈদ (২২), তন্ময় (২১), সগির আহম্মেদ (২১), রিয়াদ হোসেন (২১), সোয়াইদ (২৫), আতিকুর রহমান (২১), মিঠু (২১), সাব্বির (২৬),  ইমরান (২১) প্রমুখ।

সূত্র জানায়, হাবিপ্রবির শেখ রাসেল হল ও জিয়া হল ছাত্রলীগের মধ্যে আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত রোববার বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে সোমবার রাতে দুই হলের ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. হারুনর রশিদ জানান, ‘এটি একটি দুঃখজনক ঘটনা।’ বিষয়টি তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

এবার জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আর এস ফাহ…
  • ০৬ এপ্রিল ২০২৬
২১ দিন পর বাড়ি পৌঁছাল সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবা…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষা চার ধাপে, শুরু সকাল ৯টায়
  • ০৬ এপ্রিল ২০২৬
রেজিস্টার বিল্ডিংয়ের কর্মকর্তাদের ই-মেইল ভেরিফিকেশন শেখাবেন…
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্রিকেটারদের ভোগান্তিতে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন স…
  • ০৬ এপ্রিল ২০২৬
কেউ কাউকে ছাড় দিচ্ছেন না ভোটের মাঠে, শেষ পর্যন্ত জিতবেন কে?
  • ০৬ এপ্রিল ২০২৬
close