রাবার বাগানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ!

২৫ অক্টোবর ২০১৯, ১০:৪৪ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

স্কুল শেষে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির একছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলার ভাটেরা ইউনিয়নের রাবার বাগান এলাকায়। এ ঘটনায় সানু মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ওই ছাত্রী স্থানীয় ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে দক্ষিণভাগ গ্রামের সোনা মিয়া মহরির ছেলে আনিছ মিয়া (৩২) ও ভবানীপুর গ্রামের সোনা মিয়া ওরফে মেলেটারির ছেলে সানু মিয়া (৩৫) তাকে পার্শ্ববর্তাী রাবার বাগানের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই স্কুল ছাত্রীর চিৎকারে ভাটেরা ইউনয়িন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ স্থানীয়রা এগিয়ে এলে ২ বখাটে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিব্রত অবস্থায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।

ভুক্তভোগী ওই স্কুলছাত্রী জানায়, তাকে মুখ চেপে ধরে আনিছ ও তার সহযোগী নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তারা তাকে ধর্ষণ করে। এমনকি এ ঘটনা কাউকে না জানাতে তাকে ৫হাজার টাকা দেওয়ার কথা বলে তারা।

এবিষয়ে জানতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসানের সাথে যোগোযোগ করা হলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, খবর পয়ে ভাটেরা পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে সানু মিয়াকে নামক এক অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করেছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আরেক অভিযুক্ত আনিছ মিয়াকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছি।

এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬