স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

০৬ অক্টোবর ২০১৯, ০৩:০৫ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে সংগ্রাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে যশোরের বেনাপোলে। আটক সংগ্রাম বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মনিরের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সংগ্রাম ভুক্তভোগী ছাত্রীকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ওই স্কুল ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের লোকজন সংগ্রামসহ তার পরিবারের তিনজনকে আসামি করে শনিবারে রাতে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। রবিবার সকালে পুলিশ সংগ্রামকে তার বাড়ি থেকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে সংগ্রামসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সংগ্রামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬