স্কুলছাত্রী অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৬ PM

© ফাইল ফটো

এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলার রহিমপুর ইউনিয়নের ভানুগাছ বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার রাত ১০টার দিকে ওই নেতাকে গ্রেপ্তার করা হয়। অপহরণের শিকার নবম শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম হাসান আহমদ (২২)। তিনি কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক। হাসান আহমদ কমলগঞ্জ সদর ইউনিয়নের বাল্লরপার গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভানুগাছ বাজার সড়ক এলাকায় পৌঁছালে ছাত্রলীগ নেতা হাসান আহমদের নেতৃত্বে কয়েকজন ওই ছাত্রীকে অপহরণ করেন। এ ঘটনায় হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা মামলা করেন। ওই মামলায় হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হাসান আহমদ ও উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে আজ রোববার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়। ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। ছাত্রীকে হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শিবিরকে ‘গুপ্ত' আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের …
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
  • ২২ এপ্রিল ২০২৬
নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্রও বাতিল হচ্ছে
  • ২২ এপ্রিল ২০২৬
সংসদে গাড়ি চাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২২ এপ্রিল ২০২৬
এক পরিবারের সবাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক
  • ২২ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে শিক্ষার্থীকে কুপিয়ে জখম, অভিযুক্তকে ১ বছরের ক…
  • ২২ এপ্রিল ২০২৬