মাদক আইনের মামলায় বিসিবি পরিচালক লোকমান রিমান্ডে

২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১১ PM

© ফাইল ফটো

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক আইনে করা মামলায় তার এই রিমান্ড দেওয়া হয়েছে।

শুক্রবার লোকমানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে তেজগাঁওয়ের মনিপুরী পাড়ার বাসা থেকে বিপুল পরিমাণ মাদকসহ লোকমানকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় র‌্যাব বাদী হয়ে রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। যার নম্বর ৪৫। এরপর তাকে তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, মোহামেডান ক্লাবে কাউন্সিলর ও যুবলীগ নেতা সাঈদের নেতৃত্বেই চলত জুয়ার আসর। ক্যাসিনোর ভাড়া হিসেবে প্রতিদিন ৭০ হাজার টাকা পেতেন বিসিবি পরিচালক লোকমান। এই ক্যাসিনো ব্যবসা থেকে লোকমান বিপুল অর্থ উপার্জন করেছেন। যার পরিমাণ প্রায় ৪১ কোটি টাকা। এই ৪১ কোটি টাকার বেশিরভাগ অস্ট্রেলিয়ায় দুই ব্যাংকে জমা করেছেন লোকমান।

চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬
চাঁদাবাজদের ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ কর্মী নিয়োগ দেবে নবীন …
  • ০২ এপ্রিল ২০২৬
অষ্টম দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করল পবিপ্রবির ডিভিএম শি…
  • ০২ এপ্রিল ২০২৬
উদ্বেগজনক হারে বাড়ছে অটিজম, গর্ভাবস্থাতেই মা ও অনাগত সন্তান…
  • ০২ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মাভাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক…
  • ০২ এপ্রিল ২০২৬