নোয়াখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণ, আটক ৩

২৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৫ PM

© সংগৃহীত

চানাচুর কিনতে গিয়ে নোয়াখালী সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগে উঠেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মো. বোরহান উদ্দিন (২০), মো. সজীব (২০) ও মো. সিরাজ (১৮)।

পুলিশ জানায়, ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে ছিল। বেলা তিনটার দিকে বিদ্যালয়সংলগ্ন দোকানে চানাচুর কিনতে যায়। এ সময় দোকানে থাকা বোরহান ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এ কাজে সহায়তা করেন সিরাজ ও সজীব। পরে ছাত্রী বাড়িতে গিয়ে মা–বাবাকে ঘটনাটি জানায়। এরপর ওই ছাত্রীর মা বিকেলে থানায় এসে মৌখিক অভিযোগ জানান।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, প্রাথমিক অভিযোগের ভিত্তিতে বোরহান ও তাঁর দুই সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হবে।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬