বরিশালে ক্যাম্পাসেই কলেজছাত্রের আত্মহত্যা

০৫ সেপ্টেম্বর ২০১৯, ০১:১৬ PM

© প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলায় কাওছার সরদার (২৪) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন।বুধবার গভীর রাতে উপজেলার বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত কাওছার সরদার উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের সিরাজ সরদারের ছেলে ও বরিশাল কলেজের অনার্সের ছাত্র ছিলেন।

পুলিশ জানিয়েছে, কারণে-অকারণে প্রায়ই সে মা-বাবা ও প্রতিবেশীদের গালাগাল ও ধাওয়া করতো। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি বাবাকে গালাগাল ও ধাওয়া করে বাড়ি থেকে বের হন। পরে তার মরদেহ বার্থী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে চাম্বুল গাছের সঙ্গে ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার জানান, কলেজছাত্র কাওছার সরদার মানসিক ভারসাম্য হারিয়ে পাগলামী করছিলেন দীর্ঘদিন ধরে। তাই অভিভাবকরা চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।

ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে সুরাত হাল দেখে পুলিশ নিশ্চিত হয়েছে, ওই কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত ছাড়াই কাওছারের মরদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে ‘মিথ্যা বয়ান’ থেকে বের করে বাস্তবভি…
  • ২০ এপ্রিল ২০২৬
সংসদে নিরাপত্তার আকুতি জানালেন এমপি হান্নান মাসউদ
  • ২০ এপ্রিল ২০২৬
আবাসন সমস্যা সমাধানের দাবিতে রেজিস্ট্রার ভবন ঘেরাও করল ডাকসু
  • ২০ এপ্রিল ২০২৬
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ওএমআর মূল্যায়ন করছে বুয়েট, ফল বুধব…
  • ২০ এপ্রিল ২০২৬
বাবার পথ অনুসরণে বিএনপির এমপি মনোনয়ন পেলেন জহরত আদিব
  • ২০ এপ্রিল ২০২৬