পর্নগ্রাফি মামলায় রাবি শিক্ষার্থী গ্রেফতার

২৮ আগস্ট ২০১৯, ১২:১৩ PM

© প্রতীকী ছবি

বান্ধবীর করা পর্নগ্রাফি মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খালিদ বিন ওয়ালিদ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখ্‌শ হলের আবাসিক ছাত্র এবং শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত।

মতিহার থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে খালিদের বিরুদ্ধে তার এক বান্ধবী পর্নগ্রাফি আইনে মামলা করেন। মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেন, খালিদ ওই ছাত্রীর অশ্লীল ছবি বিভিন্ন জনের কাছে ফেসবুক ম্যাসেঞ্জারে শেয়ার করেন। এরপর তিনি মামলা করলে রাতেই থাকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।

মতিহার থানার এসআই সিদ্দিক বলেন, ‘পর্নগ্রাফি মামলায় তাকে গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। দুপুরে আদালতে পাঠানো হবে।’

ট্যাগ: রাবি
ভারতের রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসছেন পশ্চিমবঙ্গের বিজেপি ন…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’
  • ২০ এপ্রিল ২০২৬
আজ থেকে শুরু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পর…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন ইসহাক
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হচ্ছেন বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী!
  • ২০ এপ্রিল ২০২৬
২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের সুযোগ…
  • ২০ এপ্রিল ২০২৬