পদত্যাগ করেও পাঁচ বছর এমপিও সুবিধা নিয়েছেন তিনি!

২৫ আগস্ট ২০১৯, ১০:১৩ AM

© ফাইল ফটো

২০১৩ সালে পদত্যাগের পরেও পাঁচ বছরের বেশি সময় এমপিও ভোগ করেছেন পঞ্চগড়ের বোদা উপজেলার এক শিক্ষক। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অভিযোগটি তদন্ত শুরু করেছে বলে একটি সূত্র জানিয়েছে।

অভিযুক্ত শিক্ষক উপজেলার পাথরাজ মহাবিদ্যালয়ের প্রভাষক মো. আমিনুল ইসলাম। জানা গেছে, ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। কিন্তু ২০১৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত এমপিও চালু ছিল তার। এ ৬১ মাসে এমপিও তুলেছেন তিনি। নীরবে তুলে নিয়েছেন ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

পাঁচ বছর পর পদত্যাগকৃত প্রভাষকের এমপিও ভোগের বিষয়টি জানতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। ২০১৩ সালে পদত্যাগের পর মোট ৬১ মাসের এমপিওভোগ করেছেন তিনি বলে অভিযোগ উঠেছে।

সূত্র জানিয়েছে, ২০১৭ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে অভিযোগটি তদন্ত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বলে শিক্ষা মন্ত্রণালয়। পদত্যাগের পাঁচ বছর পর এমপিও বন্ধ হয় প্রভাষক মো. আমিনুল ইসলামের। এখন বিষয়টি তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, গত ১৯ জুলাই বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালককে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে এ কর্মকর্তাকে।

মানারাত ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ভর্তি মেলা শুরু, ভ…
  • ১৩ এপ্রিল ২০২৬
মাউশি ডিজির দায়িত্বে থাকা আব্দুল হান্নানকে ওএসডি
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ১২৫ টাকা কেন্দ্র ফি নি…
  • ১৩ এপ্রিল ২০২৬
বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২৫
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬