‎রুয়েটে ‎যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপ-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ PM
বিশ্ববিদ্যালয়ের সিএসই সম্মেলনকক্ষে সেমিনারে আলোচক ও অংশগ্রহণকারীরা

বিশ্ববিদ্যালয়ের সিএসই সম্মেলনকক্ষে সেমিনারে আলোচক ও অংশগ্রহণকারীরা © টিডিসি

‎উচ্চশিক্ষার আন্তর্জাতিক সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে ‘সেশন অন স্কলারশিপ অপরচুনিটিজ ইন দ্য ইউকে, উইথ স্পেশাল ইমফ্যাসিস অন উইমেন ইন স্টেম ফিল্ডস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সিএসই সেমিনার রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার বিভিন্ন স্কলারশিপ, আবেদন কৌশল, ফান্ডিং অপশন ও সফলতার দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উচ্চ শিক্ষা-বিষয়ক প্রোগ্রাম কো-অর্ডিনেটর সরকার আসিফ ইকবাল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, যুক্তরাজ্যে স্কলারশিপ পেতে সঠিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুমোদিত এজেন্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে প্রতারণার ঝুঁকি কম থাকে। ব্রিটিশ কাউন্সিল শিক্ষার্থীদের প্রয়োজনীয় গাইড লাইন প্রদান করে এবং তাদের সমৃদ্ধ ডিজিটাল লাইব্রেরি প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যের উচ্চ র‍্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব হচ্ছে। তিনি বিশেষভাবে নারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, STEM (Science, Technology, Engineering, Mathematics) বিষয়ে নারীদের জন্য যুক্তরাজ্যে বিভিন্ন বিশেষায়িত প্রোগ্রাম ও স্কলারশিপ রয়েছে, যা তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে তিনি এসব তথ্য অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। তার সুচারু পরিচালনায় সেমিনারটি প্রাণবন্ত ও তথ্যসমৃদ্ধ হয়ে ওঠে। সেমিনারটি যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬