রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের পর, এবার তৃতীয় পর্যায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ১১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। দ্বিতীয় পর্যায়ে ভর্তির পরও ১১৪টি আসন ফাঁকা রয়েছে।
এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ও ইউআরপি বিভাগসমূহে ১ হাজার ৯০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, ফাঁকা রয়েছে ১১০টি আসন। স্থাপত্য বিভাগে ৪টি আসন ফাঁকা রয়েছে, ২৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত মেধাক্রম ৪ হাজার ১০১ থেকে ৪ হাজার ২১০ ও আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ৪ হাজার ২১১ থেকে ৪ হাজার ৮০০ পর্যন্ত শিক্ষার্থীদের ২১ এপ্রিল রুয়েট গেস্ট হাউজে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।
রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল মোতাবেক মেধানুসারে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে আসন খালি থাকায় ইতোপূর্বে প্রকাশিত ফলাফল অনুসারে মেধানুযায়ী ৪র্থ পর্যায়ে প্রার্থীদের ভর্তি করা হবে। ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে ব্যাংক চলাকালীন সময়ে ভর্তি ফি প্রদানরত : ভর্তি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদসমূহের অধীন ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ এক হাজার ২৩৫টি আসনে এবার ভর্তি নেওয়া হবে।