রুয়েটে ক্লাস শুরুর সম্ভাব্য সময় প্রকাশ, ফাঁকা আসন ও ভর্তি বাতিল নিয়ে নতুন নির্দেশনা‎

০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ AM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) স্নাতক প্রথম বর্ষের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হতে পারে আগামী ৯ মে। আর ১০ মে ক্লাস শুরু হতে পারে। রুয়েট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুয়েট স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন শুরুর সম্ভাব্য তারিখ ৯ মে ও ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১০ মে। ‎এ ছাড়া, রুয়েটে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য ‘ভর্তি বাতিল’ কার্যক্রম ভর্তি বাতিলের নিয়ম অনুসরণপূর্বক ওরিয়েন্টেশনের তিন দিন পূর্ব পর্যন্ত চালু থাকবে। তবে ক্লাস শুরুর পর ভর্তি বাতিল করতে হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসরণ করতে হবে।

‎‎গত ২২ জানুয়ারি রুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশ করা হয় ২৪ জানুয়ারি। গত ১৮ ফেব্রুয়ারি ১ম পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে ৪র্থ পর্যায়ের ভর্তি কার্যক্রম চলমান আছে। চতুর্থ পর্যায়ে ভর্তির জন্য বিবেচিত মেধাক্রম ৪১০১ থেকে ৪২১০ ও আসন ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম ৪২১১ থেকে ৪৮০০ পর্যন্ত শিক্ষার্থীদের ২১ এপ্রিল রুয়েট গেস্ট হাউজে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: অনলাইন ক্লাস চান না শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা

‎‎এবার পুরকৌশল, যন্ত্রকৌশল এবং ইলেকট্রনিক ও কম্পিউটার কৌশল অনুষদসমূহের অধীন ১৪টি বিভাগে ১ হাজার ২৩০টি সাধারণ আসন রয়েছে। এর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনসহ এক হাজার ২৩৫টি আসনে এবার ভর্তি নেওয়া হবে।

গুমের শিকার দুই শিক্ষার্থীর সন্ধান চেয়ে ইবি শিবিরের বিক্ষোভ
  • ৩০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, কর্মস্থল ঢাকা, আ…
  • ৩০ আগস্ট ২০২৬
শ্বাসতন্ত্রের রোগীদের জন্য বিএমইউ হবে সেন্টার অব এক্সিলেন্স…
  • ৩০ আগস্ট ২০২৬
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’
  • ৩০ আগস্ট ২০২৬
আজও সবচেয়ে বেশি লোডশেডিং ঢাকায়, কোন বিভাগে কেমন
  • ৩০ আগস্ট ২০২৬
ফিতা কেটে কাঠের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা
  • ৩০ আগস্ট ২০২৬