‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল রুয়েট

৩১ মার্চ ২০২৬, ০২:৫৫ PM
রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট © সংগৃহীত

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হয়েছে রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। দীর্ঘদিনের আয়রনযুক্ত পানির সমস্যার সমাধানে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন শিক্ষার্থীরা, যা আবাসিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানি নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
‎
‎বিশ্ববিদ্যালয়ের নতুন নির্মিত আবাসিক হল অর্থাৎ ছাত্র হল-১, ছাত্র হল-২, ছাত্রী হল-১ (নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল) এবং ছাত্রী হল-২ এই চারটি হলের ছাদে ইতোমধ্যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনাসহ সকল কারিগরি কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা।
‎
‎রুয়েটের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের আওতায় এবং দপ্তরটির পরিচালক অধ্যাপক ড. এইচ. এম. রাসেলের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। অধ্যাপক রাসেল জানান, ‘ উপাচার্যের নির্দেশনায় প্রাথমিকভাবে নতুন চারটি হলে এই প্লান্ট চালু করা হয়েছে। রাজশাহী অঞ্চলে আয়রনসমৃদ্ধ পানির যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে, এই উদ্যোগ তার কার্যকর সমাধান দিতে পারবে বলে আমরা আশাবাদী। ভবিষ্যতে প্রকল্পটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।’
‎
‎রিভার্স ওসমোসিস প্রযুক্তি একটি আধুনিক পানি পরিশোধন পদ্ধতি, যেখানে বিশেষ ঝিল্লির মাধ্যমে পানির ক্ষতিকর উপাদান, অতিরিক্ত লবণ, আয়রনসহ বিভিন্ন দূষিত পদার্থ অপসারণ করা হয়। ফলে এটি নিরাপদ, স্বচ্ছ ও স্বাস্থ্যসম্মত পানযোগ্য পানি সরবরাহে কার্যকর ভূমিকা রাখে।
‎
‎এ উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, এ প্লান্ট চালুর মাধ্যমে দীর্ঘদিনের পানির মানগত সমস্যার স্থায়ী সমাধান মিলবে এবং আবাসিক জীবনে স্বস্তি ফিরে আসবে। পাশাপাশি দ্রুতই এই সুবিধা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হল ও একাডেমিক স্থাপনাতেও সম্প্রসারণ করা হবে বলে শিক্ষার্থীরা আশা ব্যক্ত  করেন।

অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬