‎রুয়েটে ‘আন্তর্জাতিক নারী দিবস’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

০৮ মার্চ ২০২৬, ০৩:৩৮ PM
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ বিতর্কের প্রতিযোগীরা।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ বিতর্কের প্রতিযোগীরা। © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ বিতর্ক প্রতিযোগিতা' অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক সোশাল কমপ্লায়েন্স প্রোগ্রাম।
‎
‎সরকারি দল ও বিরোধী দল হিসেবে দুইটি গ্রুপে মোট ৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক জেড এইচ এম মনজুর মোর্শেদ, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু ইসমাইল সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি । 

প্রতিযোগিতায় সরকারি দল জয়লাভ করে। সরকারী দলের সেরা বিতার্কিক নির্বাচিত হন মো. নাইম এবং বেসরকারী দলের হোমাইরা তাবাসুম।
‎
‎প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী। নারী জাতির সম্মান, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব। দেশ এগিয়ে যাবে। এই সংসদ মনে করে নারীর অধিকার প্রতিষ্ঠা পুরুষদের জন্যও ইতিবাচক পরিবর্তন আনে।

এসএসসি পাস মেধাবীদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
৩ পদে জনবল নিয়োগ দেবে এনসিসি ব্যাংক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৫ম দিনেও ড. সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েট শিক্ষার্থ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ‘প্রহসনের নজির’ স্থাপন করেছে সরকার:…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
আব্বু-আম্মুকে জড়িয়ে ধরে বলেছি—‘আমি জজ হয়েছি’
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬