‎রুয়েটে ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

২৮ মার্চ ২০২৬, ০২:৫৯ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৩:০৬ PM
রুয়েটে ক্লাসরুমে খুলে পড়ল ফ্যান

রুয়েটে ক্লাসরুমে খুলে পড়ল ফ্যান © টিডিসি ফটো

‎রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পরে এক শিক্ষার্থী আহত হয়েছে।

‎আজ শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ। ফ্যানের পাখা ঘাড়ের ওপর পড়লে আহত হন ফরহাদ। পরে ক্লাসের শিক্ষকের সহায়তায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

‎উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটির পর রুয়েটে আজ ক্লাস শুরু হয়েছে এবং এ অবস্থায়ই ক্লাসরুমের সরঞ্জামগুলো ব্যবহার করা হচ্ছিল। তবে এ সময়ের মধ্যে সরঞ্জামাদি কোনো ধরনের পর্যবেক্ষণ বা তদারকির করা হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের নাট-বোল্টের সমস্যার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

‎এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ক্লাসরুম সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত পর্যবেক্ষণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

‎এ বিষয়ে জানতে চাইলে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসাইন বলেন, 'আমরা নিয়মিতভাবে ক্লাসরুমের সকল সরঞ্জামাদি পর্যবেক্ষণ করি। ফ্যানগুলো কিছুদিন আগেই স্থাপন করা হয়েছে। সম্ভবত নাট-বোল্টের কোনো সমস্যার কারণেই এমনটি ঘটেছে। ইতোমধ্যে আমরা সব কক্ষ পুনরায় পরীক্ষা করার কাজ শুরু করেছি।'

বিশ্বকাপে পেনাল্টি মিস করায় তারকা ফুটবলার ও তার পরিবারকে হত…
  • ১১ জুলাই ২০২৬
রাজাধানীতে কলেজছাত্রী হত্যার রহস্য উদঘাটন, ৬ ঘণ্টায় স্বামী …
  • ১১ জুলাই ২০২৬
প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক…
  • ১১ জুলাই ২০২৬
কাঙ্ক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কাল
  • ১১ জুলাই ২০২৬
সাতকানিয়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১১ জুলাই ২০২৬
নকআউট পর্বে দুই ম্যাচে ৪ গোল হজম, রক্ষণ নিয়ে চিন্তিত আর্জেন…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence