‎রুয়েটে নেসকোর নিয়োগ পরীক্ষায় উপস্থিতি ৫৪ শতাংশ 

১০ এপ্রিল ২০২৬, ০২:০৮ PM
পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনে রুয়েট উপাচার্য

পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শনে রুয়েট উপাচার্য © টিডিসি ফটো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে নেসকোর সাব-স্টেশন অ্যাটেনডেন্ট (এ) পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ৮ হাজার ৬৩৮ জন আবেদনকারীর মধ্যে ৪ হাজার ৬৭০ জন পরীক্ষায় অংশ নেয়। আবেদনকারীদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫৪ দশমিক ৬ শতাংশ।
‎
‎এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুরু হয় সকাল দশটায়। পরীক্ষাকে কেন্দ্র করে রুয়েট প্রশাসন নেসকো ও আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করে।
‎
‎পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম জানান, কঠোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আবেদনকারীদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫৪ দশমিক ০৬ শতাংশ।
‎
‎এদিকে পরীক্ষা শুরুর পর রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক পিডিবি ও নেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী, রুয়েট ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারসহ পিডিবির যুগ্ম সচিব ও সদস্য (প্রশাসন) মো. আমিনুল হক, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান, উপসচিব (বিদ্যুৎ বিভাগ) ফারজানা খানম, নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন) আবু হায়াত মো. রহমতুল্লাহ, নির্বাহী পরিচালক (অপারেশন) মো. মোখলেসুর রহমান, নির্বাহী পরিচালক (প্রকৌশল) ড. সুশান্ত কুমার সাহা, সহ-ব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) মো. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (প্রকৌশল) মো. জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ক্রয়) শিরিন ইয়াসমিন, প্রধান প্রকৌশলী (পি অ্যান্ড ডি) মো. আশরাফুল ইসলাম, প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. জিয়াউর রহমান।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬