স্বামী-স্ত্রী পরিচয়ে প্রেমিক-প্রেমিকার লিভ টুগেদার, অবশেষে কারাগার

২২ আগস্ট ২০১৯, ১১:২১ AM

© সংগৃহীত

খুলনার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সহপাঠী প্রেমিকাকে ধর্ষণ এবং সাত মাসের গর্ভবতী করার মামলায় শিঞ্জন রায়কে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার একদিন রিমান্ড শেষে আদালতে নেয়া হলে খুলনার মুখ্য মহানগর হাকিম আদলতের ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শিঞ্জন রায় খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়ের ছেলে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, জিজ্ঞাসাবাদে শিঞ্জন রায় তার প্রেমিকার সঙ্গে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করার কথা স্বীকার করেছেন। স্বামী-স্ত্রী হিসেবে দেশের বিভিন্ন স্থানে তাদের ভ্রমণ করার প্রমাণও পাওয়া গেছে।

তিনি জানান, যেসব বাড়িতে তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করত তারাই পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছে, শিঞ্জন রায় ও তার প্রেমিকাকে তারা স্বামী-স্ত্রী হিসাবে বসবাসের জন্য ঘর ভাড়া দিয়েছিলেন। এছাড়া শিঞ্জন রায়ের প্রেমিকার এক বান্ধবীর কাছ থেকে সম্প্রতি কুয়াকাটা ভ্রমণের কিছু ছবি পুলিশ জব্দ করে আদালতে জমা দিয়েছে।

পুলিশ হেফাজতে সব স্বীকার করলেও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হননি শিঞ্জন রায়। তবে ওসি জানান, এই মামলার যা প্রমাণাদি পাওয়া গেছে তাতে স্বীকারোক্তির কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, সব থেকে বড় প্রমাণ মেয়েটি সাত মাসের গর্ভবতী, যা দৃশ্যমান। শিঞ্জন রায়ও তা অস্বীকার করছেন না।পুলিশ এই মামলার বাদীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বলেও জানান তিনি।

শুধু জুলাই সনদ নয়, সামগ্রিক সংস্কারের বিরোধিতা করছে সরকার
  • ০২ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬