রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, আটক ১

২০ আগস্ট ২০১৯, ০৬:৩৩ PM
প্রতীকী

প্রতীকী

ময়মনসিংহের নান্দাইলে এক মাদ্রাসাছাত্রীকে (১৩) রাস্তা থেকে তুলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ মো. দীন ইসলাম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে।

গতকাল সোমবার রাতে নানা বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটেছে। মেয়ের মুখে ঘটনার কথা শুনে রাতেই থানায় মামলা করেন মা। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়টিকে আজ হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

মেয়েটির পরিবারের অভিযোগ, স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে মেয়েটি। মাদ্রাসায় যাতায়াত করার সময় মেয়েটিকে উত্ত্যক্ত করতেন দীন ইসলাম। ওই তরুণের পরিবারকে জানিয়ে কোনো প্রতিকার পাওয়া যায়নি। গতকাল রাত আটটার দিকে মেয়টি নানার বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল। এ সময় দীন ইসলাম তাঁর দুই সহযোগীর সহায়তায় মেয়েটিকে রাস্তা থেকে তুলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর আহাম্মাদ বলেন, ছাত্রীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন। পুলিশ দীন ইসলামকে গ্রেপ্তার করেছে। আর মেয়েটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

‘অভিযুক্ত দীন ইসলাম মেয়েটির সম্পর্কে চাচাতো ভাই বলেও জানায় ‍ওসি মনসুর আহাম্মাদ’।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬