কাঁশবনে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

১৭ আগস্ট ২০১৯, ০৮:৩৮ PM

© সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দিতে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে শামীম হোসেন নামের এক ভ্যান চালক। সে উপজেলার নারচী ইউনিয়নের গনকপাড়ার সুরুত জামানের ছেলে।

জানাগেছে, ঈদের আগের দিন (১১ আগস্ট) ওই ছাত্রী ফ্যান কিনতে মায়ের সঙ্গে নারচী থেকে ভ্যানে চরে সারিয়াকান্দি মার্কেটে আসে । ফ্যান কিনে একই ভ্যানে বাড়ী ফেরার সময় গল্পের মাধ্যমে ভ্যান চালকের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। শুক্রবার দুপুরে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে ভ্যান চালক শামীম বাড়ী থেকে ডেকে নিয়ে আসে। কালীতলা ঘাট থেকে নৌকায় যমুনার ওপাড়ে কাঁশবনে নিয়ে যায়। সেখানে নিরিবিলি জায়গা হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি টের পেয়ে কতিপয় বখাটে যুবক ওই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার শুরু করে।

এ সময় যমুনা নদীতে নিখোঁজ দুই সহোদরকে অনুসন্ধানরত সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা ছাত্রীর চিৎকার শুনে ঘটনাস্থল থেকে ছাত্রীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে দেয়। পরে তাকে অজ্ঞান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় ওই রাতেই ছাত্রীর মা বাদী হয়ে ভ্যান চালক শামীমের বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় মামলা করে।

গতকাল শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয় । এ ব্যাপারে সারিয়াকান্দি থানার সাব ইন্সপেক্টর সুব্রত কুমার ঘোষ জানান, থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার ঘোষ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভিকটিমকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে শজিমেকে পাঠানো হয়। আমরা অভিযুক্ত ভ্যান চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি।

প্রতিমন্ত্রীর মর্যাদায় আরও দুই বিশেষ সহকারী পেলেন প্রধানমন্…
  • ০২ এপ্রিল ২০২৬
সংবাদপত্রের রেফারেন্সে নিজেকে নিয়ে ‘কুৎসিত’ ওয়াজের বিচার দ…
  • ০২ এপ্রিল ২০২৬
ফিটনেস বাড়াতে ‘কম্বাইন সেশন’, লক্ষ্য সিরিজ জয়
  • ০২ এপ্রিল ২০২৬
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬