যমুনার স্রোতে ভেসে গেল আপন দুই ভাই

১৭ আগস্ট ২০১৯, ১০:৪৯ AM

© প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনার চরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে হারিয়ে গেছে দুই ভাই। নদীতে পড়ে দুই ভাই ভেসে যান। শুক্রবার দুপুরে স্থানীয় কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই ভাই ওমর আলী (১৫) ও জাহিদ হাসান (১২) বগুড়ার আটাপাড়া এলাকার চিকিৎসক আতিকুর রহমানের ছেলে। দুজনেই বগুড়া শহরের শাহিন ক্যাডেট স্কুলের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ঈদ আনন্দ উদ্‌যাপনের জন্য বগুড়া শহর থেকে একদল শিক্ষার্থী সারিয়াকান্দি উপজেলার যমুনার তীরে বেড়াতে যায়। কালিতলা ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে কিছুক্ষণ নদীতে ঘুরে বেড়ায় তারা।

পরে কাজলা ইউনিয়নে নতুন জেগে ওঠা পাকুরিয়া চরে ফুটবল খেলতে নামে তারা। খেলার একপর্যায়ে ফুটবলটি নদীতে পড়ে গেলে প্রথমে ছোট ভাই জাহিদ বল তুলতে নদীতে নামে।

জাহিদ তলিয়ে যেতে শুরু করলে বড় ভাই ওমরও নদীতে নামে। পরে দুজনেই নদীর প্রবল স্রোতের তোড়ে ভেসে যায়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ দুই ভাইয়ের সন্ধান শুরু করে। রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। রাত সাড়ে আটটা পর্যন্ত দুজনের কারও কোনো খোঁজ পাওয়া যায়নি।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬