নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ AM
অভিযুক্ত ইজিবাইক চালক মাহমুদুল

অভিযুক্ত ইজিবাইক চালক মাহমুদুল © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের নান্দাইলে অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে এক নারী ফুটবলারকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মাহমুদুল (৩২) নামের এক ইজিবাইক চালককে গ্রেফতার করা হয়েছে। 

ঘটনার পর থেকে পলাতক থাকলেও রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল সদর এলাকায় ওই নারী ফুটবলার ও তার সহখেলোয়াড়রা মিলে অভিযুক্ত চালককে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টায় নান্দাইল থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মাহমুদুল নান্দাইল শেয়ারপর ইউনিয়নের শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর ফুটবল অনুশীলন শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই নারী ফুটবলার। পথে ইজিবাইক চালক মাহমুদুল নির্জন স্থানে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

আরও দেখুন: যমুনা ব্যাংকে অফিসার নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত

এসময় ওই নারী ফুটবলার অত্যন্ত সাহসিকতায় চালকের সঙ্গে ধস্তাধস্তি করেন এবং নিজের আত্মরক্ষা করেন। ঘটনার পরপরই ইজিবাইক চালক মাহমুদুল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

রবিবার বিকেলে নান্দাইল সদর এলাকায় পলাতক মাহমুদুলকে দেখতে পান ভুক্তভোগী নারী ফুটবলার। তাৎক্ষণিকভাবে তিনি তার সহখেলোয়াড়দের বিষয়টি জানালে সবাই মিলে ধাওয়া করে মাহমুদুলকে আটকে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল নামের ওই চালকের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬