সেই মিনুর জানাজায় মানুষের ঢল

৩০ জুলাই ২০১৯, ০১:৪৭ PM

© সংগৃহীত

টাঙ্গাইলে ভূঞাপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণকারী ভ্যানচালক মিনু মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তার জানাজায় হাজারও মানুষের ঢল নামে। আজ মঙ্গলবার সকালে উপজেলার টেপিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান আবদুল হালিম অ্যাডভোকেট, পৌর মেয়র মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান প্রমুখ। মিনু মিয়া উপজেলার টেপিবাড়ী গ্রামের কোরবান আলীর ছেলে।

গত রোববার ভূঞাপুর থেকে মাছ ধরার জাল কেনার উদ্দেশ্যে কালিহাতী উপজেলার সয়ারহাটে গেলে কিছু লোক তাকে ছেলেধরা সন্দেহ করে গণপিটুনি দেয়। গুরুতর আহতাবস্থায় মিনুকে টাঙ্গাইল মেডিকেল কলেজে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। সেখানে থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিনু মৃত্যুবরণ করেন।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬