বিএনপির সমর্থক পরিচয় দিয়েও রক্ষা পেলেন না আওয়ামী লীগ নেতা

২৫ জুলাই ২০২৬, ১১:১২ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৬, ১১:১৩ PM
ইউনুস শেখ

ইউনুস শেখ © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মারামারি ও মহাসড়কে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা ইউনুস শেখ (৫৮)কে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রক্ষা পাননি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার রাতইল ইউনিয়নের শ্যামবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া ইউনুস শেখ কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

এ বিষয়ে কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমে একটি মারামারির মামলায় ইউনুস শেখকে গ্রেফতার করা হয়। পরে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ইউনুস শেখ। সরকার পরিবর্তনের পর রাজনৈতিক পরিচয় বদলে নিজেকে বিএনপির সমর্থক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এছাড়া স্থানীয়দের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এলাকাবাসীর আরও দাবি, রাজনীতিতে যুক্ত হওয়ার আগেও ইউনুস শেখ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের ভাষ্য অনুযায়ী, একসময় খুলনা শহরে তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ ছিল এবং এসব ঘটনায় একাধিক মামলাও রয়েছে।

এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬
ডিআইইউতে ছাত্রলীগ নেতা আটক, পুলিশে দিলেন শিক্ষার্থীরা
  • ১৫ আগস্ট ২০২৬
দেড় বছরেও প্রকাশ্যে আসেনি নোবিপ্রবি ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ …
  • ১৫ আগস্ট ২০২৬
পদ্মার ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি…
  • ১৫ আগস্ট ২০২৬