সম্পর্ক মেনে না নেওয়ায় নার্সিং শিক্ষার্থীর আত্মহত্যা

২৬ জুলাই ২০১৯, ০৮:৩৫ PM

© টিডিসি ফটো

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় রাজশাহীর গ্লোবাল নার্সিং কলেজের শিক্ষার্থী শায়লা খাতুন (১৯) আত্মহত্যা করেছেন। খবর পেয়ে শুক্রবার (২৬ জুলাই) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। শায়লা রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়াড় গ্রামের মাইদুল ইসলামে মেয়ে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, সাত মাস আগে মহানগরীর শালবাগান এলাকায় অবস্থিত গ্লোবাল নার্সিং কলেজে ভর্তি হন শায়লা। এরই মধ্যে আজিজুল ইসলাম নামের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শায়লার। তাকেই বিয়ে করতে চান শায়লা। কিন্তু প্রেমের বিষয়টি জানাজানির পর তা পরিবার সম্পর্ক মেনে নিতে পারেনি। এর প্রেক্ষিতে শায়লাকে ওই ছেলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলা হয়। কিন্তু শায়লা তা করেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারনেই শায়লা আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতের পর কোনো এক সময় মেসের মধ্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শায়লা। এর পরও তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬