ফিল্মিস্টাইলে স্কুলছাত্রী অপহরণ, ৭ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ

২৩ জুলাই ২০১৯, ০৭:৪৬ PM

© সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় এক স্কুলছাত্রীকে ফিল্মি স্টাইলেগাড়িতে তুলে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহরনের ৭ দিন পার হয়ে গেলেও পুলিশ ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি। অপহৃত ছাত্রী পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

জানা গেছে, দশম শ্রেণীর ওই ছাত্রী প্রতিদিনের মত গত ১৭ জুলাই স্কুলে যাওয়ার পথে এক যুবক জোরপূর্বক মক্কা ভিলা এলাকা থেকে একটি প্রাইভেট গাড়িতে তুলে নিয়ে যায়। স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করার খবর ছড়িয়ে পড়লে স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি তাৎক্ষনিক থানা পুলিশকে লিখিতভাবে জানান।

অপহরণকারী গাড়ি চালক করিম ড্রাইভার (৩০) বলে জানিয়েছে এলাকাবাসী। এই ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে পটিয়া থানায় একটি অপহরণ মামলা করেছেন। ঘটনার ৭ দিন পেরুলেও পুলিশ কোন ধরনের সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছে ওই ছাত্রীর বাবা। তবে মামলার পর অপহরণকারীর মা হাজেরা খাতুনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। স্কুলছাত্রীকে জীবিত উদ্ধার করতে তার পিতা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, স্কুলছাত্রী অপহরণ করার দায়ে থানায় একটি মামলা রেকর্ড হয়েছে। অভিযুক্ত গাড়ি চালক করিমের মাকে গ্রেফতার করা হয়েছে এবং স্কুল ছাত্রী উদ্ধারের চেষ্টা চলছে।

উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের ঝিলংজায় নারীর মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ ভবিষ্যতে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে: অধ্যাপক সাইফ…
  • ১২ এপ্রিল ২০২৬
তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি
  • ১২ এপ্রিল ২০২৬
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নাগরিক আটক
  • ১২ এপ্রিল ২০২৬
close