সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২

১২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ AM
গাছসহ আটক দুজন (মাঝে)

গাছসহ আটক দুজন (মাঝে) © সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী সীমান্তবর্তী এলাকায় সরকারি বনের গাছ কর্তন ও পরিবহনের মাধ্যমে পাচারকালে দুজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান, কাটা গাছ এবং গাছ কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

রবিবার (১২ এপ্রিল) ভোরে উপজেলার রানী শিমুল ইউনিয়নের সীমান্তবর্তী বালিজুরি এলাকার উডলট বন বাগান থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হালুয়াহাটী গ্রামের মৃত আবদুস সালামের ছেলে জজ মিয়া (৫০) ও বালিজুরি এলাকার কাসেম আলীর ছেলে জুমুর আলী (৪০)। তারা স্থানীয়ভাবে বনজ কাঠচোর হিসেবে পরিচিত বলে জানিয়েছে বন বিভাগ।

বালিজুরি ফরেস্ট রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, ভোর আনুমানিক পাঁচটার দিকে বালিজুরি রেঞ্জের সদর বিটের আওতাধীন ২০১৪-১৫ অর্থবছরে সৃজিত প্রায় ৪০ হেক্টরের তৃতীয় আবর্তের উডলট বাগানে আকাশমনি গাছ কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়ার নেতৃত্বে সদর বিট কর্মকর্তা মাজহারুল ইসলামসহ বন বিভাগের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাছ কাটার পর পরিবহনের উদ্দেশ্যে মজুদ করার সময় দুইজনকে আটক করে। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে মোজাহাত আলীর ছেলে লাল চান বাদশাসহ অন্য সহযোগীরা পালিয়ে যায়।

অভিযানস্থল থেকে উদ্ধার করা হয় কাঠ পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান, ১২ টুকরা আকাশমনি গোল কাঠ (প্রায় ১০ ঘনফুট), চারটি আকাশমনি গাছের মোথা, দুটি হাত করাত এবং একটি দা।

বালিজুরি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, আটক জজ মিয়া ও জুমুর আলী পাহাড়ি অঞ্চলের পেশাদার কাঠচোর। অভিযানের সময় তাদের আরেক সহযোগী লালচান বাদশা পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। বনজ সম্পদ রক্ষায় দিন-রাত টহল জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬