খালে মাছ ধরতে যাওয়া স্কুলছাত্রীর পথরোধ করে ধর্ষণ, আটক

১৩ জুলাই ২০১৯, ০৪:১৩ PM

© সংগৃহীত

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১১) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত সোহরাব হোসেনকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, ধর্ষণের স্বীকার ওই স্কুলছাত্রী খালে মাছ ধরতে যাচ্ছিল। এসময় সোহরাব তার পথরোধ করে জোরপূর্বক ধর্ষণ করে।

শনিবার দুপুরে সোহরাব হোসেনকে জেলা আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি সদর হাসপাতালে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এরআগে ধর্ষণের ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার রাত ১০টার দিকে রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে উপজেলার নোয়াপাড়া বাজার থেকে সোহরাবকে গ্রেফতার করে পুলিশ। সোহরাব নোয়াপাড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে।

থানা পুলিশ ও স্কুলছাত্রীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি চলাকালে ওই ছাত্রী বাড়ির পাশের খালে মাছ ধরতে যাচ্ছিল। পথিমধ্যে সোহরাব তার পথরোধ করে। একপর্যায়ে তাকে ধর্ষণ করে। কান্নাকাটি শুরু করলে সোহরাব তার হাতের মুঠোয় ৫০ টাকা দিয়ে কাউকে ঘটনাটি না বলতে নিষেধ করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে সমাধান করার জন্য স্থানীয় মাতব্বররা চাপ দেয়। পরে মেয়ের বাবা ঘটনাটি থানা পুলিশকে জানায়।

রামগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির উদ্দিন বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬