পুকুর পাড়ে মাটি খুঁড়ছিল কুকুর, ভেতর থেকে বেরিয়ে এলো মা-মেয়ের মরদেহ

১৫ মে ২০২৬, ০৮:০৫ AM , আপডেট: ১৫ মে ২০২৬, ০৮:১৪ AM
মা ও তার শিশুসন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মা ও তার শিশুসন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ © টিডিসি ফটো

ফরিদপুরে মাটিচাপা দেওয়া অবস্থায় এক মা ও তার শিশুসন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের চর বালুধুম এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্থানীয়রা উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালিতলা এলাকার মাঠের মধ্যে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে দুটি মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- গৃহবধূ জাহেনা আক্তার (৩২) এবং তার ৩ বছরের শিশু কন্যা সামিয়া। জাহেনা পাশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পরেশ উল্লাহ মাতবরের পাড়ার আমজাদ হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই এলাকার এক নারী সেখানে কাজ করতে গেলে, কুকুরকে মাটি খুঁড়তে দেখেন। পরে কাছে গিয়ে দেখেন মানুষের পা বের হয়ে আছে। ফিরে এসে বিষয়টি গ্রামের অন্যান্যদের জানালে খবর দেওয়া হয় পুলিশে। মরদেহ দুটি উদ্ধারের পর তাদের পরিচয় জানা গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৪ মে থেকে শিশুকন্যাসহ ওই নারীর নিখোঁজ ছিলেন। মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা সেখানে এসে ওই নারী ও শিশুর পরিচয় নিশ্চিত করেন।

চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তুহিনুর রহমান মন্ডল জানান, ওই এলাকাটি ফরিদপুর এবং রাজবাড়ী জেলার সীমান্তবর্তী হওয়ায় পুলিশের নজরদারি কম থাকার সুবাদে বিভিন্ন অপরাধ সংঘটিত হয় এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের পাশাপাশি ওই এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানান তিনি।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ ও কারা জড়িত খুঁজতে তদন্ত করছে পুলিশ।

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950