প্রাইভেট পড়ে বাড়ি ফেরা দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ মিলল ঘরে

নিহত রাই কর্মকারের বাড়িতে স্বজনদের ভিড়

নিহত রাই কর্মকারের বাড়িতে স্বজনদের ভিড় © সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাই কর্মকার (১৬) গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছিল। সে স্থানীয় ব্যবসায়ী মন্টু কর্মকার ও শিল্পী কর্মকার দম্পতির কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে ঘরে ফিরে আসে রাই। পরে বাসার দোতলার একটি কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন: ঈদে সরকারি ছুটি ৭ দিন, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

খবর পেয়ে গলাচিপা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কি কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে পরিবার কিংবা পুলিশ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ঝিলন সিকদার বলেন, মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9