গাজীপুরে নিহত একই পরিবারের ৫ জনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন

১০ মে ২০২৬, ০২:৪২ PM
গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয় © টিডিসি

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে হত্যার ঘটনায় নিহতদের মরদেহ গোপালগঞ্জে এনে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে। রবিবার (১০ মে) গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে শোকের মাতমের মধ্য দিয়ে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন শারমিন আক্তার (৩০), তাঁর তিন মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) ও শারমিনের ভাই রসুল মোল্লা (২৩)।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাইতকোনা গ্রামে একটি বহুতল বাড়িতে তাদের হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে রবিবার ভোরে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো গোপালগঞ্জে আনা হয়। সকাল ৬টার দিকে অ্যাম্বুলেন্স দুটি উত্তর চরপাড়া গ্রামে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই এ নির্মম হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না।

পরে বেলা ১১টায় পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে পাঁচজনের একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উত্তর চরপাড়া গ্রামের কবরস্থানে পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়।

নিহতদের স্বজনেরা এ হত্যাকাণ্ডের জন্য শারমিনের স্বামী ফোরকান মোল্লাকে দায়ী করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক। দ্রুত তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসাবাড়ি গ্রামে ফোরকান মোল্লার বাড়িতে গিয়ে বসতঘর তালাবদ্ধ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।

নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বিশেষ সুবিধা বহাল দাবি, কী …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9