শিক্ষক মা বিদ্যালয় থেকে বাড়ি ফিরে দেখেন এইচএসসি পড়ুয়া ছেলে ফাঁস লাগিয়ে ঝুলছিল

১১ মে ২০২৬, ০৯:৪৯ PM , আপডেট: ১১ মে ২০২৬, ১০:১৯ PM
কলেজশিক্ষার্থীর আত্মহত্যা

কলেজশিক্ষার্থীর আত্মহত্যা © টিডিসি ফটো

গলায় রশি পেঁচিয়ে মো. মোবাশ্বির আহমেদ মাহিন (১৮) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১১ মে) দুপুরে শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মাহিন মাধবপুর মহল্লার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফা কামালের ছেলে। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ-এর এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আগামী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মাহিমের মা রওশন আরা সদর উপজেলার হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি ছেলেকে বাসায় রেখে স্কুলে যান। বিকেলে বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। পরে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9