ড্যাফোডিল শিক্ষার্থীর ভাড়া ফ্ল্যাটে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

১৩ মে ২০২৬, ০২:৩৩ PM
নিহত আব্দুল মান্নান

নিহত আব্দুল মান্নান © সংগৃহীত

সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ভাড়া করা ফ্ল্যাটের শৌচাগার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে দত্তপাড়ার আমিন মোহাম্মদ হাউজিংয়ের ভেতরে ওবায়দুল্লাহর মালিকানাধীন একটি বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আব্দুল মান্নান (৪০)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দাউদকান্দি গ্রামের কেরামত উল্লার ছেলে। পুলিশ জানায়, মান্নান প্রায় তিন বছর আগে বিদেশ থেকে দেশে ফেরেন। প্রবাসে তিনি গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন, তবে দেশে ফেরার পর থেকে বেকার ছিলেন তিনি।

আশপাশের ফ্ল্যাটের বাসিন্দাদের কাছ থেকে সরেজমিনে জানা গেছে, ড্যাফোডিল শিক্ষার্থী ও তার সঙ্গে থাকা কয়েকজন বন্ধু নিয়মিত মাদকাসক্ত ছিলেন এবং বাসার ভেতরেই মাদক সেবন করতেন। স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি মাদক বিক্রির সঙ্গেও জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে একটি কক্ষে আটকে রেখে রাতভর মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: যৌতুকের মামলায় জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর রাহী

এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ (এসআই) আল আমিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া যে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে মাদক সেবনের কিছু আলামত পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে পুলিশ।’

প্রাথমিক তদন্তে জানা যায়, গত সোমবার রাতে কয়েকজন যুবক ওই ফ্ল্যাটে প্রবেশ করেছিলেন। বাড়ির মালিক ওবায়দুল্লাহর ভাষ্যমতে, ঘটনার রাতে ফ্ল্যাটে একাধিক যুবকের আনাগোনা দেখে তার সন্দেহ হয়। পরে তিনি ফ্ল্যাটের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে কাউকে না পেয়ে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে শৌচাগারের ভেতরে আব্দুল মান্নানের মরদেহ দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক পুলিশকে খবর দেন।

পুলিশ জানায়, মাসখানেক আগে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিম ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। ঘটনার পর থেকেই ফাহিম পলাতক রয়েছেন। উদ্ধারকৃত মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সাভার মডেল থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব নিয়ে বড় সুখবর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শিক্ষকের বেতন-ভাতা বন্ধ, শোকজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি: ‘সমস্তর’ জটিলতা সহসাই দূর হচ্ছে না
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে ৫৯ জলদস্যুর আত্মসমর্পণ, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জ্ঞান-সৃজনশীলতার মিলনমেলায় সায়িভার্স কার্নিভাল ২.০ অনুষ্ঠিত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬