যৌতুকের মামলায় জামিন পেলেন কন্টেন্ট ক্রিয়েটর রাহী

১৩ মে ২০২৬, ০১:৫৮ PM
কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী

কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী © সংগৃহীত

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত পাঁচশ টাকা মুচলেকায় এই জামিন আদেশ মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রাহী। উভয়পক্ষের মধ্যে আপসের শর্তে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে ফাহিমা আক্তারের সঙ্গে তানভীর রাহীর বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই একটি ‘Corolla Cross’ গাড়ি কেনার অজুহাতে স্ত্রীর পরিবারের কাছে ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন তানভীর।

যৌতুকের এই দাবিকে কেন্দ্র করে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে ফাহিমাকে শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পরপরই ভুক্তভোগী ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে পুলিশের পরামর্শে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, গত ১ মার্চ রাত ৮টার দিকে আজিমপুর নিউ পল্টন লাইন এলাকায় ফাহিমা ও তার মা শাহানারা আক্তারের সামনে পুনরায় ৫০ লাখ টাকা দাবি করেন তানভীর। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ভুক্তভোগীকে তালাক দেওয়ার হুমকি দেন। এছাড়া তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান, যাতে লোকলজ্জায় ভুক্তভোগী আত্মহত্যা করতে বাধ্য হন।

পরবর্তীতে উপায়ান্তর না দেখে ভুক্তভোগী ফাহিমা বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে আদালতে এই মামলাটি দায়ের করেন।

জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাবিতে শিক্ষকের গাড়ির ধাক্কায় আহত ৫ শিক্ষার্থী, পরে গাড়ি ভা…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পদোন্নতি, প্রশিক্ষণ ও পছন্দের কর্মস্থল বিবেচনার আ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জামিন পেয়েই আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন আইভী
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে জিপিএ ৫ পেলে মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, ১১ ঘণ্টা পর বিবৃতি এলো একটি দল থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬