পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

১১ মে ২০২৬, ০৮:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে অন্তর (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার তেলিগাতী ইউনিয়নের টেংগা গ্রামের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত অন্তর উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত থেকে অন্তর নিখোঁজ ছিলেন।

স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার দুপুরে টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের পুকুরে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা লাশটি অন্তরের বলে শনাক্ত করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত অন্তরের ভাই ফেরদৌস মিয়া বলেন, অন্তর প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে চলে যেত এবং কয়েক দিন পর আবার বাড়িতে ফিরত। রবিবার মধ্যরাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সোমবার দুপুরে মোবাইলে খবর পেয়ে ঘটনাস্থলে এসে অন্তরের মরদেহ দেখতে পায়।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬