সীমান্তবর্তী এলাকায় পড়ে ছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

০৭ মে ২০২৬, ০৪:৪৪ PM
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় লোকজন © টিডিসি

ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের কামাল্লা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কামাল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য জানু মেম্বারের বাড়ির পশ্চিম পাশে এবং মিয়াচান হুজুরের মুরগির খামারের দক্ষিণে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ হোসেন বলেন, স্থানীয়দের কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ থানায় আনা হয়েছে।
 
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পিবিআই নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করে। তবে নিহত ব্যক্তির ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ডাটাবেজের কোনো মিল পাওয়া যায়নি। 

এ ব্যাপারে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ঘটনাস্থলটি সীমান্তবর্তী হলেও বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। বিষয়টি ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) অবহিত করা হয়েছে এবং মরদেহের ছবি পাঠানো হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950